জন্মদিনে সিডির প্রচ্ছদ উপহার

টিনার জন্মদিনের কেক কাটছেন আসিফ।২০১৪ সালে শিল্পী টিনা মোস্তারী নিয়ে আসেন প্রথম একক ‘আজ কি বৃষ্টি হবে’। বেশ প্রশংসা পান অ্যালবামটির জন্য। এবার তিনি সবার কাছে এলেন দ্বৈত অ্যালবাম ‘আদর আদর ভালোবাসা’ নিয়ে।

শফিক তুহিনের সঙ্গে গাওয়া এ অ্যালবামটি ডিজিট্যালি জিপি মিউজিক-এ প্রকাশ পেয়েছে সম্প্রতি। অ্যালবামের কাজ নিয়েই মতামত ও পরামর্শ চাইলেন এ শিল্পী। গেয়ে শোনালেন সরাসরি গান। অতিথিদের উপহার হিসেবে হাতে তুলে দিলেন ফিজিক্যালি মুক্তি প্রতিক্ষীত অ্যালবামটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ। আর এসবের জন্য টিনা বেছে নিলেন নিজের জন্মদিনকেই।
১৮ এপ্রিল এ শিল্পীর জন্মদিন ছিল। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে টিনাকে শুভাশীষ জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, শফিক তুহিন, লেজার ভিশনের কর্ণধার একেএম আরিফুল রহমানসহ বিনোদন অঙ্গনের সাংবাদিকরা।
টিনা বলেন, ‘এটা আসলে আমার পরিচিত কিছু কাছের মানুষদের নিয়ে সময় কাটানোর জন্যই করা। যারা সংগীতাঙ্গনে পথচলায় সবসময় পরামর্শ দিয়েছেন। তাদের সঙ্গেই আমার জন্মদিনটি পালন করলাম।’
টিনার জন্মোৎসবে লেজার ভিশনের দুই কর্তা।জন্মোৎসবে টিনার সেলফিতে শফিক তুহিন।টিনা-শফিক তুহিনের নতুন অ্যালবাম ‘আদর আদর ভালোবাসা’ অ্যালবামে গান রয়েছে আটটি। রোমান্টিক গানের কথা দিয়ে সাজানো এ অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন জে কে মজলিস ও রাফি (বন্ধু গানটি)। গান লিখেছেন শফিক তুহিন, সোমেশ্বর অলি এবং আবু সায়েম চৌধুরী।
এটি ফিজিক্যালি শিগগিরই প্রকাশ পাচ্ছে সাউন্ডটেক এর ব্যানারে, এই বৈশাখেই।

/এম/এমএম/