ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র খবরে বলা হয়েছে, যশ রাজ ফিল্মস-এর আসন্ন ‘ধুম ফোর’ ও রমেশ তৌরানির ‘রেস থ্রি’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সালমান। ভাইজান’ও নাকি চান নিজের অভিনীত চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে এবং একজন স্টাইলিশ ভিলেন হিসেবে পর্দায় হাজির হতে।
ডিএনএ’র ওই খবরে আরও বলা হয়, রেস থ্রি চরিত্রে সালমানের ভূমিকা প্রায় চূড়ান্ত। তবে ধুম ফোর ছবিতে আদৌ অভিনয় করবেন কিনা তা এখনও চূড়ান্ত করা হয়নি। এ ছবিতে অভিনয় নিয়ে নাকি আদিত্য চোপড়ার সঙ্গে তার দর কষাকষি চলছে। ধুম থ্রি ছবিতে আমির খানতে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়েছিল সে একই পারিশ্রমিক চেয়েছেন সালমানও।
সূত্র: ডিএনএ
/এফইউ/এমএম/