সম্প্রতি টুইটারে কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। একটি ছবিতে দেখা যায়, গত রবিবার (১৭ এপ্রিল) ক্যালিফোর্নিয়ার ভেনিসের এক জিমে অনুশীলন করতে ছেলেকে বলছেন শোয়ার্জেনেগার। অন্য ছবিগুলোতে দেখা গেছে, ৬৮ বছরের শোয়ার্জেনেগার ছাই রঙের টি-শার্ট ও নীল রঙের প্যান্ট পরা অবস্থায় ছেলের পেছনে দাঁড়িয়ে আছেন। ছেলেকে অনুশীলনে উৎসাহ দিচ্ছেন। ছেলে জোসেফ তখন দুই হাতে ডাম্বেল নিয়ে কষ্টকর অনুশীলন করছেন। এ সময় জোসেফ লাল রঙের টি-শার্ট ও কবজিতে একটি ব্যান্ড পরা অবস্থায় ছিলেন।
শোয়ার্জেনেগারের সাবেক গৃহকর্মী মিলড্রেড বায়েনার গর্ভের সন্তান জোসেফ। বিশ বছরেরও বেশি সময় ধরে শোয়ার্জেনগারের পরিবারে কাজ করেছেন মিলড্রেড।
গৃহকর্মীর সঙ্গে শোয়ার্জেনেগারের সম্পর্কের কথা প্রথম জানা যায় ২০১১ সালে। ওই সময় শোয়ার্জেনেগারের সাবেক স্ত্রী মারিয়া শ্রিবার সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন। এতে তাদের ২৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস।
/এএ/এমএম/