শাহরুখ যেভাবে হলেন ২৫ বছরের গৌরব! (ভিডিও)

শাহরুখ থেকে গৌরবে রূপান্তর।‘ফ্যান’ ছবির জন্য শাহরুখ খানকে ২৫ বছরের তরুণে রুপান্তরিত করাটা খুব সহজ কাজ ছিল না নির্মাতাদের জন্য। বিশ্বের বিভিন্ন দেশের মেকআপ আর্টিস্টরাও সাফ জানিয়ে দিয়েছিলেন, এমনটা সম্ভব নয়। গ্রেগ ক্যানমকে পাওয়ার আগে একরকম হাল ছেড়েই বসেছিলেন পরিচালক মনীষ শর্মা।
আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানম নয়বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তিনিই শাহরুখকে ২৫ বছরের গৌরবে রুপান্তরিত করেছেন ‘ফ্যান’ ছবির জন্য।
পরিচালক মনীষ বলেন, ‘কাউকে মেকআপ দিয়ে নিজের বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখানোটা সহজ। কিন্তু বয়স কম দেখানো অত্যন্ত কঠিন কাজ।’
মনীষ আরও জানান, তিনি গ্রেগকে ‘ডর’, ‘ফৌজি’, ‘সার্কাস’ ইত্যাদি সিনেমা করার সময়কার অল্পবয়সী শাহরুখের ছবি পাঠিয়েছিলেন।
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এমনকি গ্রেগ নিজেও এমনটা এর আগে কোনওদিন করেননি।’
যশরাজ ফিল্মস-এর পক্ষ থেকে এই মেকআপের বিহাইন্ড দ্য সিন ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিও নিজের টুইটারে প্রকাশ করার সময় শাহরুখ লেখেন, ‘হায় আল্লাহ, আমি কী করে এক জায়গায় এতক্ষণ একটানা বসেছিলাম! আমি তো এমন নই!’
ভিডিও:

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/