অথচ ঢাকাই ছবির এই প্রধান জুটি প্রসঙ্গে প্রচলিত ছিল, শাকিবের আগ্রহের কারণেই তার বেশিরভাগ ছবিতে নায়িকা হিসেবে দেখা মিলে অপুর।
তেমন ধারণায় চিড় ধরলো এবার। নির্মাণ প্রক্রিয়াধীন ‘বসগিরি’ ছবি থেকে মঙ্গলবার নিজেকে প্রত্যাহার করে নিলেন অপু।
প্রাথমিক কারণ হিসেবে ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘‘আমার দ্বিতীয় ছবি ‘বসগিরি’র জন্য দিদিকে (অপু) চুক্তিবদ্ধ করেছিলাম গত বছর। আমাদের অনেক পরিকল্পনাও ছিলো দিদিকে নিয়ে। নতুন লুকে আনবো দর্শকদের সামনে, এটা ছিল আমার চ্যালেঞ্জ। দিদিও নিয়েছিলেন চ্যালেঞ্জটা। নতুন লুকের জন্য কঠোর পরিশ্রমও শুরু করেছিলেন। কিন্তু সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম। শাকিব ভাই হঠাৎ শ্যুটিং শিডিউল এগিয়ে আনাতে দিদি পড়ে গেলেন জটিলতায়। তাই দিদি আমাকে ডেকে নিয়ে বললেন, ‘ছবিটিতে আমাকে রেখো না ভাই।’’
‘ছবিটিতে আমাকে রেখো না ভাই’- বুধবার সকাল থেকে অপুর এই কোট আনকোট অনুরোধের গভীরতা মাপছেন অনেকেই। যে গভীরতা থেকে বেরিয়ে আসছে অনেক কিছুই। যার কোনওটাই ফেলনা নয়। অনুসন্ধানে আসছে, অপু গেল প্রায় দুই মাস ধরে নিজেকে আড়ালে রেখেছেন মিডিয়া থেকে। এরমধ্যে অংশ নেননি কোনও শ্যুটিং, ডাবিং কিংবা সামাজিক অনুষ্ঠানে। এমনকি তাকে পাওয়া যায়নি কোনও শরীরচর্চা কেন্দ্র কিংবা মুঠোফোনে। ফলে অনেকেই বলতে চাইছেন অপু বিশ্বাস অস্পষ্ট কারণে দীর্ঘ বিশ্রামে আছেন। যদিও হঠাৎ এমন লম্বা বিশ্রামের কারণটা অস্পষ্ট।
এদিকে আরেকটি যুক্তি দাঁড় করাচ্ছেন সমালোচকরা। বলছেন, অপু মূলত শাকিবের বিপরীতে অন্য কোনও নায়িকাকে বরদাস্ত করতে চাইছেন না। এমনকি শাকিবের নতুন ছবি ‘শিকারী’র জন্য এ নায়কের বর্তমান ভারত যাত্রা নিয়েও অস্বস্তি রয়েছে অপুর মনে।
বিভিন্ন সূত্র বলছে, এইসব ইস্যুতে গেল কয়েকমাস শাকিবের সঙ্গে সবরকমের যোগাযোগ বন্ধ রেখেছেন অপু বিশ্বাস। সেই সূত্রে এবারই প্রথম শাকিবের বিপরীতে থাকা কোনও ছবি তিনি নিজেই ছেড়ে দিলেন।
এদিকে অপুকে ছাড়াই আগামী ৫ মে থেকে ‘বসগিরি’র শ্যুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনি। অপুর পরিবর্তে কোন নায়িকাকে নেওয়া হচ্ছে কিংবা আগেই চূড়ান্ত হয়ে আছে কি না, এমন প্রশ্নের জবাব এখনই দেননি তিনি। বললেন, ‘নতুন নায়িকা নির্বাচনের প্রক্রিয়া চলছে।’
এদিকে ‘বসগিরি’তে অপু বিশ্বাসকে না পেলেও খুব শিগগিরই অপুকে নিয়ে নতুন কোনও চলচ্চিত্রে কাজ করার আশা ব্যক্ত করেছেন নির্মাতা।
/এমএম/এম/