সালমানের সমর্থনে ঐশ্বরিয়া

সালমান ও ঐশ্বরিয়ারিও অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছাদূত হিসেবে বলিউড তারকা সালমানকে নির্বাচনের পর থেকেই চলছে বিতর্ক। 

বিভিন্ন মহল থেকে সমালোচনা আসছে একের পর এক। এ বিতর্কে এবার যোগ দিয়েছেন সালমানের সাবেক প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘আমাকে বলতেই হচ্ছে, যে বা যারাই দেশের জন্য কাজ করছেন, কথা বলছেন বা আর্ট, মিউজিক বা ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’
প্রসঙ্গত, ১৯৯৮ সালে চিনকারায় হরিণ শিকার থেকে ২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমানকে নিয়ে বেশ বিতর্ক হয়েছে। সর্বশেষ বিতর্কটি শুরু হয়, আসন্ন অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত হিসেবে তাকে মনোনীত করার পর।
জানানো হয়, দূত হিসেবে তার দুটি কাজ—ভারতের অলিম্পিক দলের খেলোয়াড়দের উজ্জীবিত করা, আর এই আসরটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ানো। আসলে অন্য অনেক দেশের মতো ভারতে অলিম্পিকটা খুব বেশি আগ্রহ নিয়ে দেখা হয় না। আর সে কারণেই হয়তো এ বুদ্ধি এঁটেছেন দেশটির ক্রীড়াকর্তারা।
সূত্রঃ দ্য ট্রিবিউন 

/ইউআর/এম/