ছবিটি দেখে নির্মাতা রামগোপাল ভার্মারও মন্তব্য একই। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ‘খলনায়ক’ তারকার সত্যিকারের জীবন তুলে ধরবেন বড়পর্দায়। তার ছবির নাম রাখা হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’। মুম্বাই মিরর ট্যাবলয়েডকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবিটি নির্মাণে গবেষণার অংশ হিসেবে ইতোমধ্যে সঞ্জয় দত্তের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ও তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন রামগোপাল ভার্মা। তবে নাম ভূমিকায় কাকে নেওয়া হবে কিংবা অন্য কোনও কিছু খোলাসা করেননি তিনি।
ধারণা করা হচ্ছে, সঞ্জয়ের জীবন নিয়ে যেসব প্রশ্নের উত্তর আজও মেলেনি, সেগুলোই প্রাধান্য পাবে নতুন ছবিতে। এর মধ্যে অন্যতম ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা বিস্ফোরণে সঞ্জুর জড়িত থাকা ও একে-৫৬ রাইফেল পাওয়ার প্রসঙ্গ। অপরাধ জগতের হুমকি থাকায় অস্ত্রটি নিয়েছিলেন বলে দাবি ছিল তার। ২০০৭ সালে সন্ত্রাস মামলায় খালাস পান তিনি। তবে বেআইনি অস্ত্র রাখার দায়ে তার ছয় বছরের জেল হয়।
রামগোপাল ভার্মার পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এগুলো হলো ‘দৌড়’ (১৯৯৭) ও ‘অ্যাপার্টমেন্ট’ (২০১২)।