কিডনিতে সংক্রামণের ফলে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ।’
‘আর জন্মদিনে বাড়ি ফিরতে পারছি বলে সত্যি খুব ভালো লাগছে। আপনাদের ভালোবাসার জন্য আবারও ধন্যবাদ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’-লিখেছেন বিদ্য।
জানা গেছে, এ অভিনেত্রী জন্মদিনটি দেশের বাইরে তার স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কুপুরের সঙ্গে কাটানোর পরিকল্পনা এঁটেছিলেন। তবে এবার তা যে হচ্ছে না সেটা একবোরেই নিশ্চিত। ফলে পারিবারিক আবহেই কাটবে তার বিশেষ দিনটি।
সূত্র: আইএএনএস
/এম/এমএম/