নানির বড় বাজেটের সিনেমা ‘দ্য প্যারাডাইস’ দেশীয় বক্স অফিসে মুক্তির ছয় দিন পর এবং নানা সমালোচনার মাঝেই ১০০ কোটি রুপির ঘর পেরিয়ে গেছে। ছয় দিন শেষে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ১০১.৫০ ও গ্রস আয় ১২০ কোটি রুপি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ষষ্ঠ দিনে ৫,৭৭২টি শো থেকে ‘দ্য প্যারাডাইস’ ৪.৪০ কোটি রুপি আয় করেছে। এর মাধ্যমে ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ১২০ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজারে ষষ্ঠ দিনে ছবিটি ০.৫০ কোটি রুপি আয় করেছে, যার ফলে বিদেশে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০.৫০ কোটি রুপি।
সবমিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৫০.৫০ কোটি রুপি।
‘দ্য প্যারাডাইস’ অতিরিক্ত হিংস্রতার ওপর অতি-নির্ভরশীলতার কারণেই মূলত মার খেয়েছে বলে সমালোচনা উঠেছে। প্রতিটি অ্যাকশন দৃশ্য আগের দৃশ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেখানে প্রতিটি নৃশংসতার কাজই সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে। তবে এই সমালোচনার মধ্যেও দেড়শ কোটির সিনেমাটি ভালোই আয় করে যাচ্ছে।