বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আর এই অর্জনের মাধ্যমে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসর। বিশেষ এই আসরটি ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে।

কাজাখস্তান, লাটভিয়া ও কঙ্গো’সহ আরও দুটি দেশের প্রতিযোগীর সঙ্গে মাহি

জেনে নিন মাহি সম্পর্কে এই ৫ তথ্য…

পাকিস্তান ও কিউবার প্রতিযোগীর সঙ্গে মাহি

মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ‘সামিরা’ ও ডাকনাম ‘মাহি’ মিলিয়ে তার শোবিজের নাম হয়েছে সামিরা খান মাহি।

ঘানার প্রতিযোগীর সঙ্গে মাহি

২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি।

আর্জেন্টিনার প্রতিযোগীর সঙ্গে মাহি

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয় মাহি। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। সিলেট শহরের আম্বরখানায় বেড়ে ওঠা তার।

সুইডেন প্রতিযোগীর সঙ্গে মাহি

২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন মাহি।‘গার্লস স্কোয়াড’ দিয়ে পরিচিতি পান তিনি।

মাহি

২০২৫ সাল পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা ১২০টির বেশি। বিনোদন অঙ্গনে সব মিলিয়ে এক যুগের পথচলা। সেই যাত্রায় এবার যুক্ত হলো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ।