একই বছরের ১২ ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এটির মোড়ক উন্মোচন করা হয়েছিল। এরপর গেল তিন বছরে প্রকাশ পায় আরও তিনটি সংকলিত অ্যালবাম। তবে সে ধারাবাহিকতায় এবার ছেদ পড়ছে। কারণ চলতি বছর প্রকাশ হচ্ছে না ‘জাগরণের গান’-এর পরবর্তী কিস্তি।
বিষয়টি নিয়ে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, চলতি বছর তাদের এ আয়োজনটি হচ্ছে না।
কারণ হিসেবে জানা যায়, পর্যাপ্ত পরিমান গান সংকলন ও কাজ শেষ করতে না পারা। তারা জানায়, আগামী বছর তাদের এ আয়োজন পুনরায় শুরু হবে।
/এম/এমএম/