পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিন হতাশায় ভুগেছেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। কাউকে কিছু না জানিয়ে হুট করেই বিদায় নিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে। ফিরে এসেছেন নতুন উদ্যমে। নতুন সম্পর্কে থিতু হয়েছেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি সেরে ফেলেছেন বাগদান।
কথিত আছে, জাস্টিন বিবার তার সঙ্গে অন্যায় করেছিলেন। এমনকি সেলেনা সম্পর্ক ভাঙার পরও অপেক্ষা করেছেন বিবারের জন্য। কিন্তু বিবার ফেরেননি তো বটেই, ভিন্ন সম্পর্কে জড়িয়েছেন বারবার। তবে এবার বিবার থিতু হয়েছেন শেষ পর্যন্ত। ২০১৮ সালে বিয়ে করেছেন আমেরিকান মডেল হেইলি ব্যাল্ডউইনকে। তাদের ঘরে রয়েছে একটি সন্তান। অথচ প্রাক্তন প্রেমিকা সেলেনার বাগদানের খবরে নাকি বিবার স্তব্ধ হয়েছেন!
ঘোষণাটি সেলেনা-ভক্তদের জন্য যতটা আনন্দদায়ক ও উত্তেজনাময়, ঠিক ততটাই বিবার-ভক্তদের হতবাক করেছে। বুঝি, তারা তাদের প্রিয় পপ তারকার প্রতিক্রিয়ার অপেক্ষা করছিলেন।
রাডার অনলাইনের মতে, সেলেনা ও বিবার ২০১০-২০১৮ সাল পর্যন্ত ডেট করেছেন। তাদের চমৎকার একটি সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা আসে। সেলেনা-বিবারের ভক্তরা কষ্ট পেয়েছিলেন এতে। সেলেনা দীর্ঘ সময় একা ছিলেন। পরবর্তী সময়ে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও থিতু হননি। অবশেষে বেনি ব্ল্যাঙ্কোতে থিতু হলেন গায়িকা।
তবে সূত্রটি এও বলছে, বিবার যেহেতু বিবাহিত এবং একজন বাবা, তাই সেলেনার বিয়ের খবরে তার প্রকাশ্য প্রতিক্রিয়া না পাওয়াটাই স্বাভাবিক।
পোস্টটি শেয়ার করে বিবার লিজি ম্যাকঅ্যালপাইনের ‘অল মাই ঘোস্টস’ গানটির কিছু কথা লিখেছেন, যা সবার মনোযোগ আকর্ষণ করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস