প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশিদ। এছাড়া এদিন থাকবেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব গভর্নরবৃন্দ, শিক্ষক মণ্ডলী, প্রশাসকগণ, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা।
‘হীরক রাজার দেশে’ এমন একটি দেশের গল্পে নির্মিত, যেখানে রাজা ভীষণ অত্যাচারী। বিজ্ঞানীর সাহায্যে জনগণের মগজধোলাই করে যিনি আজীবন ক্ষমতায় থাকতে চান। একজন শিক্ষক তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। গোপী আর বাঘা, এ দুই জাদুকর শিল্পীর সাহায্যে রাজার পতন ঘটে এবং দেশে ফিরে আসে শান্তি ।
বৃহস্পতিবারের অনুষ্ঠানটিতে সহযোগিতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।
/এম/