শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে

প্রতি বছর ৫ সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। এই দিনে প্রত্যেকে নিজের স্কুল বা কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে দিনটি পালন করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক দিবসে নিজের শিক্ষককে শুভেচ্ছা জানাতে ভুল করেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও ।

তবে তার শিক্ষকের তালিকায় নেই স্কুল বা কলেজের কোনও শিক্ষকই। পোস্টে এমনটিই দেখা গেছে।

অভিনেত্রী হাজার হাজার বাঁশের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের সবথেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শুভ শিক্ষক দিবস।’

এই ক্যাপশনের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে জীবনে বারবার খারাপ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি জীবনের আসল মানে শিখেছেন ।

অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে হাসির ইমোজি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। রাহুল দাস গুপ্ত, স্বস্তিকা দত্ত, দিদি চিত্রাঙ্গদা শতরুপাসহ বাকিরাও অভিনেত্রীর এই শিক্ষক দিবসের ক্যাপশনের সঙ্গেসহমত পোষণ করেছেন ।

কাজের ক্ষেত্রে ঋতাভরীকে শেষ অভিনয় করতে দেখা গেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ছদ্দবেশী’ নামের একটি ওয়েব সিরিজে। এটি মূলত একটি গোয়েন্দা থ্রিলার সিরিজ ছিল যেখানে পরমব্রতর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।