এদিকে খালাতো ভাই আফরান মৌসুমীকে খুব পছন্দ করে। সেও নানাভাবে চেষ্টা করেতে থাকে মৌসুমীর সুস্থতার জন্য। একদিন মৌসুমীর একটা ডায়েরি পড়ে আফরান জানতে পারে, সে রাজ নামের একটি ছেলেকে ভালোবাসে। কিন্তু মৌসুমীর অসুস্থতার পর থেকে রাজ আর তার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। একদিন হঠাৎ সুস্থ হয়ে যায় মৌসুমী।
রাজ আবারও ফিরে আসে, কিন্তু মৌসুমী ততদিনে বুঝতে পারে যে, রাজ আসলে প্রকৃতভাবে তাকে ভালোবাসে না। এটি টেলিছবি ‘টার্নওভার’র গল্প। মোর্শেদ রাকিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিশো, মৌসুমী হামিদসহ আরোও অনেকে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।