না, এমন কিছুই নয়। বরং একজন নির্মাতার জন্যই তার এমন অবস্থান। যে নির্মাতার নাটকের শ্যুটিংয়ে অংশ নেওয়ার মধ্যদিয়ে তিনি নতুন বছরের অভিনয় খাতা খোলেন। তিশা ভক্তকূল, এইতো আবারও ভুল বুঝে বসে আছেন। এ পরিচালকের নাম মোস্তফা সরয়ার ফারুকী নন। অনেক বছর হলো তিনি নাটকই বানান না। আবার ‘টেলিভিশন’ ছবির পর সিনেমার ইউনিটেও পাওয়া যায়নি ফারুকীর এ তারকা অর্ধাঙ্গিনীকে। তবে!
শুনুন তিশার কণ্ঠেই, ‘চার বছর ধরে বছরের প্রথম তিন দিন নাট্যকার-নির্মাতা সাগর জাহানের নাটকে কাজ করছি। এটা এখন নিয়মে পরিনত হয়েছে। এবারও জানুয়ারির ১ থেকে ৩ তারিখ আমরা শ্যুটিং করেছি। সত্যি বলতে তার কাজের জন্য আমি শিডিউল তুলে রাখি। সেও আমার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। এবারের গল্পটিও বেশ চমৎকার। আশা করছি দর্শক উপভোগ করবেন।’
উত্তরার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়া এবারের নাটকটির নাম ‘নীল চোখ’। সাগর জাহান বলেন, ‘আমি প্রতি বছরের শুরুর ৩ দিন একটি নাটক নির্মাণ করি। গত তিন বছর ধরে তিশা আমার এ নাটকে কাজ করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে নাটকে তিশার বিপরীতে যে অভিনয় করে সেটা পরিবর্তন হয়। এবার তার সহশিল্পী হিসেবে ছিলেন আরফান নিশো।’
প্রসঙ্গত, লম্বা বিরতির পর আবারও নাটকে ফিরলেন তিশা। কারণ গেল বছর নাটকের চেয়ে চলচ্চিত্রেই বেশি ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। কাছাকাছি সময়ে তিনি শেষ করেছেন শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ এবং আরেফিন শুভর বিপরিতে ‘অস্তিত্ব’ ছবির শ্যুটিং।
/এমএম/