হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে

চোখেমুখে ক্লান্তি, অথচ সেই ক্লান্তির আড়ালে লুকিয়ে আছে গভীর কোনও গল্প। পরনে সাদামাটা শাড়ি, এলোমেলো চুল আর বিষণ্ন দৃষ্টিতে যেন একরাশ না-বলা কথা। এমনই এক আবহে দেখা মিলেছে অভিনেত্রী দীপা খন্দকারের।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগযোগমাধ্যমে দীপা নিজেই তার এমন একটি ছবি প্রকাশ করেছেন।

অভিনেত্রী জানালেন এটি তার নতুন নাটকের একটি স্থিরচিত্র। সোমবার ((১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এসেছে তার অভিনীত মিনি সিরিজ ‘কর্মফল’। এ সিরিজে এমনই একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন মাহিন খান।

সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। এদিকে পারিবারিক গল্পের নাটক মানেই দীপার উপস্থিতি।

দীপা খন্দকার

তার ভাষ্য, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পের নাটকগুলোকে প্রাধান্য দিয়ে আসছি। মাঝে আমাদের  নাটক কিছুটা এখান থেকে সরে আসে। এখন অনেক নির্মাতা আবার পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। দর্শক সেগুলে দারুণভাবে দেখছেনও। এ নাটকও আশা করি দর্শকের ভালো লাগবে। নাটকের প্রতিটি চরিত্রে তারা নিজেদের খুঁজে পাবে।’

‘কর্মফল’সিরিজে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ অনেকে