ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার সঙ্গে এতে আরও আছেন সজীব জমাদ্দার।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে এসেছে।

নির্মাতা জানান, ‘বিএফডিসিতে সিনেমাটিক প্যাটার্নে ওভিসিটির শুটিং হয়েছে।

নির্মাতা সৈকত রেজা

সৈকত রেজা বলেন, ‘এই ওভিসিতে নায়লা নাঈমকে অ্যাকশন মুডে উপস্থাপন করেছি। বিজ্ঞাপনটি পুরো না দেখলে বোঝা যাবে না এটি কী? আমি চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মানুষদের কানেক্ট করার জন্য। এর মধ্যে অনেকে ওভিসিটির প্রশংসা করেছেন।’

নায়লা নাঈম ডেন্টাল সার্জারিতে (বিডিএস) পড়াশোনা সম্পন্ন করেন এবং পরবর্তীতে মিডিয়া অঙ্গনে যুক্ত হন। ক্যারিয়ারের শুরুতে র‌্যাম্প মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে আইটেম গান, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেন।

অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক ইস্যু নিয়েও কাজ করছেন।