ভাষাসৈনিক আবদুল মতিন-এর জ্যেষ্ঠ কন্যা নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু দুরারোগ্য ক্যান্সার ও কিডনী জটিলতায় আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
তার চিকিৎসার মানবিক সাহায্যার্থে আগামী ২৮ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৪৫ মিনিটে ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চ্যানেল আই-এর পর্দায়।
এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপন আয়ের সমুদয় অর্থ তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক (মাতিয়া বানু শুকুর স্বামী)। মেধাবী এই নির্মাতার চিকিৎসার জন্য বিজ্ঞাপন দাতা ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
মাতিয়া বানু শুকু’র উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার,’ ‘প্রজ্ঞা পারমিতা’, ‘গোল্লাছুট’-এর মতো টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক।