নিজের গায়ে আগুন দিয়ে শরণার্থীর আত্মহত্যা

নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক ইরানি আশ্রয়প্রার্থী। নাউরু দ্বীপে অস্ট্রেলিয়ার বন্দিশলায় আটক ওই আশ্রয়প্রার্থী নিজ শরীরে অগ্নিসংযোগ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।  ব্রিসবেনের হাসপাতালে তার মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নাউরু দ্বীপ

২৩ বছর বয়সী ইরানীয় আশ্রয়প্রার্থী ওমিদ মঙ্গলবার তার আটকাদেশের প্রতিবাদে নিজ শরীরে আগুন লাগিয়ে দেন। এতে তার শরীরের একটা বড় অংশ পুড়ে যায়। 

আরও পড়ুন: আফগান হাসপাতালে হামলায় ১৬ মার্কিন সেনা অভিযুক্ত

দ্বীপদেশ নাউরু সরকার এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিবাদ’ বলে উল্লেখ করেছে। অস্ট্রেলিয়া তার সীমান্তে আসা শরণার্থীদের নাউরু দ্বীপ এবং পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপে আটকে রাখে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

আরও পড়ুন: সমলিঙ্গীয় বিয়ের অনুমোদন দিলো কলম্বিয়া

এদিকে, মঙ্গলবার পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ আদালত ওই আটকাদেশকে অবৈধ ঘোষণা করেছে। এরপর পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নিল অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছেন যে, দেশটি মানুস দ্বীপের ওই ডিটেনশন সেন্টার বন্ধ করে দেবে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, ওই শরণার্থীরা কেউ অস্ট্রেলিয়ায় আসবেন না। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/