চলতি সপ্তাহে পশ্চিমা এবং ফিলিপিনো নাগরিকদের আটক রাখার নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়াফ। ওই ভিডিও ফুটেজে তিন বন্দিকে দেখা যায়, যারা সরকার, বন্ধু, রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের কাছে সাহায্য চাইছিলেন।
আরও পড়ুন: জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সিঙ্গাপুরকে সহযোগিতা করছে বাংলাদেশ
জঙ্গিবাদ-উগ্রবাদ পর্যবেক্ষক সংস্থা এসআইটিই ওই ভিডিও প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। ভিডিওতে ৩ বন্দির সঙ্গে মুখ ঢেকে রাখা ৬ সশস্ত্র আবু সাআফ সদস্যকেও দেখা গেছে। ভিডিও ফুটেজে দেখানো ওই ৩ বন্দি হলেন, নরওয়ের নাগরিক জারতান সেকিংস্তাদ, কানাডার রবার্ট হল এবং ফিলিপাইনের নাগরিক ম্যারিতেস ফ্লর।
আরও পড়ুন: ১১ পাকিস্তানি তালেবানের মৃত্যুদণ্ডের অনুমোদন
এর আগে আবু সায়াফ ওই তিনজনের প্রত্যেকের মুক্তির জন্য ৬ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ মুক্তিপণ দাবি করেছিল। আর তা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল ২৫ এপ্রিল। কিন্তু এই সময়ের মধ্যে মুক্তিপণ না পাওয়ায় তারা নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল।
উল্লেখ্য, এপ্রিলের শেষের দিকে এক কানাডীয় নাগরিকের শিরশ্ছেদ করেছিল আবু সায়াফ। মুক্তিপণের অর্থ পরিশোধের নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর তাকে হত্যা করা হয়। সূত্র: সিএনএন।
/এসএ/বিএ/