বোম্বে হাইকোর্টের নির্দেশ

মহারাষ্ট্রে গরু খাওয়া যাবে, তবে কাটা যাবে না

ভারতের মহারাষ্ট্রে গরুবাছুর কাটায় নিষেধাজ্ঞা বহাল থাকলেও গরুর মাংস খাওয়া এবং বিক্রি করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।  শুক্রবার বোম্বে হাইকোর্ট এই নির্দেশ জারি করে।

জাস্টিস অভয় ওকা এবং জাস্টিস সুরেশ গুপ্তার নেতৃত্বে হাইকোর্টের এক বেঞ্চ রাষ্ট্রের আবেদন খারিজ করে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা বাতিল করে। 

e9156219aaa8b7a87cbb0822d016ef5a

হাইকোর্টের নির্দেশে বলা হয়, মহারাষ্ট্রের বাইরে থেকে আসা গরুর মাংস খাওয়া বা সংরক্ষণ করার ক্ষেত্রে আর কোনও আইনি বিধিনিষেধ থাকছে না।

আরও পড়ুন: শেষকৃত্যের খাবার খেয়ে অসুস্থ ১১০

উল্লেখ্য, ২০১৫ সালে মহারাষ্ট্র পশু সংরক্ষণ (সংশোধন) আইন প্রচলন করে ওই রাজ্যে গরুবাছুর হত্যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

/ইউআর/বিএ/