ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সংঘর্ষের পর তিনটি যানেই আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় আহতদেরকে গজনি প্রদেশের হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি জানিয়েছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা হয়েছে। পরে গাড়িগুলোর আগুন নেভাতে ও জীবিতদের উদ্ধার করতে স্থানীয় লোকজন সহায়তা করেছেন বলেও জানান তিনি।
পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়েদ সালানগি বিবিসিকে বলেন, ওই দুটি বাসে সর্বমোট ১২৫ জন যাত্রী ছিলেন বলে নথিপত্রে দেখা গেছে।
উল্লেখ্য, আফগানিস্তানের রাস্তা-ঘাটগুলো ভঙ্গুর ও খারাপ হওয়ায় এবং ট্রাফিক আইন জোরালোভাবে কার্যকর না করায় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সূত্র: বিবিসি