আফগানিস্তানের কান্দাহারকে কাবুলের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি প্রধান সড়কে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টায় দুটি বাস আর একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ৫০ জন। পরে আহতদেরকে গজনি প্রদেশের হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: পাকিস্তানের জঙ্গিবিরোধী মানবাধিকারকর্মীকে গুলি করে হত্যা
বিবিসির খবরে বলা হয়, সংঘর্ষের পর তিনটি যানেই আগুন ধরে যায়। মার্কিন বার্তা সংস্থা এপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি জানিয়েছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা হয়েছে। পরে গাড়িগুলোর আগুন নেভাতে ও জীবিতদের উদ্ধার করতে স্থানীয় লোকজন সহায়তা করেছেন বলেও জানান তিনি।
পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়েদ সালানগি বিবিসিকে বলেন, ওই দুটি বাসে সর্বমোট ১২৫ জন যাত্রী ছিলেন বলে নথিপত্রে দেখা গেছে।
আরও পড়ুন: অর্থনীতির সমীকরণকে সন্ত্রাসী চিহ্ন ভাবলেন বিমানযাত্রী, বিড়ম্বনায় অধ্যাপক
উল্লেখ্য, আফগানিস্তানের রাস্তা-ঘাটগুলো ভঙ্গুর ও খারাপ হওয়ায় এবং ট্রাফিক আইন জোরালোভাবে কার্যকর না করায় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সূত্র: বিবিসি
/এফইউ/