পুতিনের আত্মীয়স্বজনকে নিয়ে প্রতিবেদন, পদত্যাগে বাধ্য হলেন ৩ সম্পাদক

nonameপুতিনের পরিবারের অর্থনৈতিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ৩ রুশ সম্পাদক পদত্যাগে বাধ্য হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।
রাশিয়ার স্বনামধন্য মিডিয়া গ্রুপ আরবিসির এক পত্রিকায় ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গ্রুপের তিন সম্পাদক পদত্যাগের ঘোষণা দেন।
সম্প্রতি আরবিসির দৈনিক পত্রিকায় পুতিন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ ও লেনদেন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। পুতিনের নাতিকে নিয়েও একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই পত্রিকায়।
রয়টার্সের খবরে বলা হয়, প্রতিবেদন প্রকাশের পর চাপের মুখে পদত্যাগে বাধ্য হন ওই তিন সম্পাদক। পত্রিকা অফিসে পুলিশি অভিযানও চালানো হয়।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ক্রেমলিনের এক মুখপাত্র। আরবিসির ওপর কোনও চাপ নেই বলে দাবি করেন তিনি। সূত্র: আল জাজিরা
/বিএ/