যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, ভেনিজুয়েলায় জরুরি অবস্থা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে ৬০ দিনের এক জরুরি অবস্থা জারি করেছেন। যুক্তরাষ্ট্র তার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ তুলে শুক্রবার এই ঘোষণা দেন তিনি।

জরুরি অবস্থার পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত না জানালেও অস্থিতিশীল অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন প্রেসিডেন্ট মাদুরো। তার নেতৃত্বে পরিচালিত বামপন্থী সরকারকে নাজেহাল করতেই যুক্তরাষ্ট্র অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে বলে মত প্রকাশ করেন তিনি।

4427

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘ভেনিজুয়েলার ডানপন্থীদের মদদ দিচ্ছে ওয়াশিংটন। ব্রাজিলের অভ্যুত্থান থেকে তারা অনুপ্রাণিত হয়েছে।’

এর আগে গত বছর কলম্বিয়া সীমান্তের কাছে জরুরি অবস্থা জারি করা হয়। এবারের জরুরি অবস্থা প্রসঙ্গে বিরোধী দল বলেছে, প্রেসিডেন্ট মাদুরো আবারও সংবিধান লঙ্ঘন করলেন।

আরও পড়ুন: স্বঘোষিত রাজধানীতে আইএসের জরুরি অবস্থা!

প্রসঙ্গত, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তার অভিশংসনকে অভ্যুত্থান হিসেবেই দেখছে ভেনেজুয়েলা। সূত্র: দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/