বিশ্বের রোমান্টিক শহরের তালিকায় কাশ্মির দ্বিতীয়



কাশ্মিরএ কথা কমবেশি সবাই মানবেন যে, ভারতের মধ্যে সবচেয়ে রোমান্টিক শহর কাশ্মির। তবে কেবল ভারত নয়, দুনিয়াজুড়েই নাকি এমন রোমান্টিক শহর খুব কমই আছে।
তাই বিশ্বের শীর্ষ ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন লোননি প্ল্যানেট বলছে, কাশ্মির বিশ্বের দ্বিতীয় রোমান্টিক গন্তব্য। সুইজারল্যান্ডের পরেই এর স্থান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মিরে অস্থিরতা বিরাজ করলেও তা পর্যটকদের আসা বন্ধ করতে পারেনি। অস্থিরতা সত্ত্বেও প্রতিদিন সেখানে বিপুল সংখ্যক পর্যটক হাজির হয়ে থাকেন। সূত্র: এনডিটিভি
/বিএ/