রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, খোবানস্কয়ে সমাধিটি মস্কো শহরের সবচেয়ে বড় সমাধিক্ষেত্র। এখানে শেষকৃত্যের আয়োজনকে লাভজনক সেবা খাত হিসেবে বিবেচনা করা হয়। আর সেকারণে সমাধিক্ষেত্রটির শেষকৃত্য সেবা ব্যবস্থায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক-সোভিয়েত মধ্য এশিয়া এবং ককেশাসের নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে বিবাদ চলে আসছে। সেই ধারাবাহিকতাতেই শনিবার খোবানস্কয়ে সমাধিক্ষেত্রে প্রায় ২শ মানুষ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন।
রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির খবরে বলা হয়েছে সংঘর্ষের সময় গুলির আওয়াজ শুনতে পাওয়া গেছে। তবে কারা এর সঙ্গে জড়িত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কোনও কোনও খবরে বলা হচ্ছে নিহতদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে খবরটি অস্বীকার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স জানিয়েছে ওই সংঘর্ষের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/