মৃত্যুদণ্ড ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার ফিলিপাইনের প্রেসিডেন্টের

ফিলিপাইনে ফের মৃত্যুদণ্ড ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো দুর্দাতে। ‘দ্য পানিশার’ নামে খ্যাত এই রাজনীতিক আরও ঘোষণা দিয়েছেন, সন্ত্রাসীদের সরাসরি গুলি করতে নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেওয়া হবে।

৯ মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হন রডরিগো দুর্দাতে। নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের কাছে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

রডরিগো দুর্দাতে

রডরিগো দুর্দাতে বলেন, ফিলিপাইনে আবারও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবস্থা চালু করা হবে। একইসঙ্গে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে।

এর আগে সম্প্রতি ফিলিপাইনে প্রকাশ্যে মদ পানে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছিলেন রডরিগো দুর্দাতে।

আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে ছয় বছরের জন্য ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে অফিস শুরু করবেন রডরিগো দুর্দাতে। এরপরই হয়তো তার ঘোষণাগুলো কার্যকরের ব্যাপারে নীতিনির্ধারণী সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটা ঠিক কতটা সহজ হবে তা এখনও নিশ্চিত নয়। সূত্র: বিবিসি।

/এমপি/