সেনা মুখপাত্র কর্নেল উসমান সানি কুকাসেকা জানিয়েছেন, ঐ ছাত্রীর নাম সেরাহ লুকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, আমরা এটা জানাতে পেরে আনন্দিত যে উদ্ধারকৃতদের মধ্যে একজন ছাত্রীও রয়েছে যে ২০১৪ সালের ১৪ এপ্রিল চিবকের স্কুল থেকে অপহরণের শিকার হয়েছিল।
এর আগে বুধবার অপহৃত ঐ ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়। আমিনা নামের ১৯ বছরের ওই মেয়েটির সঙ্গে এক শিশুও উদ্ধার হয়েছিল।
এর দুইদিন পর পাওয়া গেল দ্বিতীয় জনকে।
বৃহস্পতিবার আমিনা তার শিশু সন্তানসহ সাক্ষাত করেন দেশটির রাষ্ট্রপতির সাথে। নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ঐ ছাত্রীর লেখাপড়া শেষ করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশ্বাস দেন। সূত্র: বিবিসি, সিএনএন, গার্ডিয়ান
/বিএ/