প্রবল বৃষ্টিপাতের ফলে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে চলমান ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল তিন’শ মিলিমিটারেরও বেশি। দেশটির মাহাইল্লুপ্পালামা এলাকায় এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে পাঁচ’শ মিলিমিটারেরও বেশি।
শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর এক’শ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হন।
সূত্র: ইন্ডিয়া টুডে, অ্যাকু-ওয়েদার, রিলিফ ওয়েব।
আরও পড়ুন:
প্রায় সব অস্ত্রবাজকেই পাশে পাচ্ছেন ট্রাম্প!