ভারতের মুম্বাইয়ে একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার মুম্বাইয়ের দোমবিভলিতে অবস্থিত আচার্য রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পৌর মেয়র রাজেন্দ্র দেবলেকার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে আহতদের এআইএমএস দোমভিবলি, আরআর হাসপাতাল, শাস্ত্রিনগর হাসপাতাল ও শিবম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ছাড়াও আরও ছয়টি ভবনের কমবেশি ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর ঘটনস্থালে আগুন ধরে গেলে দমকল কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
/এমপি/