শিক্ষার্থীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো চেন্নাইয়ের স্কুল

শিক্ষার্থীদের জন্য ফেসবুক, টুইটারসহ সব রকম সামাজিক মাধ্যম ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের একটি স্কুল। ভারতের চেন্নাইতে শ্রীমতি সুন্দরভাল্লি মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কারো কোন সামাজিক মাধ্যমে প্রোফাইল থাকতে পারবে না।

ssm-main

আনন্দ সেথুরমণ নামের এক টুইটার ব্যবহারকারী স্কুলটির ফরমের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। তা থেকেই জানা গেছে ওই স্কুলের শিক্ষার্থীদের জন্য সামাজিক মাধ্যমের ওয়েবসাইটগুলো ব্যবহার করা নিষিদ্ধ।

মূলত শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য করেই স্কুলের ফরমে এই ঘোষণা দেয় স্কুল কর্তৃপক্ষ।তাতে স্পষ্ট করে বলা আছে, স্কুল ছাড়ার আগে পর্যন্ত কোন শিক্ষার্থী সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না।  

আরও পড়ুন: বদলে যেতে পারে মানব সভ্যতার ইতিহাস!

এই ঘোষণায় অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই সন্তানের নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, অনেকে আবার একে রক্ষণশীল বলে সমালোচনাও করেছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/