দুর্গম জঙ্গলে নিখোঁজ সেই জাপানি শিশু জীবিত উদ্ধার

ইয়ামাতো তানুকা (ফাইল ফটো)দুর্গম জঙ্গলে বাবা-মায়ের ফেলে আসা সাত বছরের সে জাপানি শিশুকে ঘটনার এক সপ্তাহ পর জীবিত উদ্ধার করা হয়েছে। জঙ্গলে বেড়ানোর সময় একটি গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে তাকে এ সাজা দিয়েছিলেন বাবা-মা। পরে শিশুটি হারিয়ে যায়। গত এক সপ্তাহ ধরে জাপানের আত্মরক্ষা বাহিনীসহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল ইয়ামাতো তানুকা নামের শিশুটির সন্ধানে অভিযান চালাচ্ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর শিকাবে শহরে অবস্থিত একটি সামরিক ব্যারাকে ওই শিশুর সন্ধান পাওয়া গেছে। গত শনিবার যেখান থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল তার থেকে সেনা ব্যারাকটি খুব একটা দূরে নয়। সেনা সদস্যরা জানিয়েছেন, ড্রিল করতে বেরিয়ে তারা ছেলেটিকে উদ্ধার করেন। এরইমধ্যে শিমুটির বাবা-মাও তাকে শনাক্ত করেছেন।
শিশুটি সেনা ব্যারাকের একটি ঘরে আশ্রয় নিয়েছিল
তানুকা শারীরিকভাবে অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে। তবে নিশ্চিত হতে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভালুক ভর্তি জঙ্গলে পথ হারানো ছেলেটি সেনা ব্যারাক চত্বরে ঢুকে বসেছিল। ড্রিল করতে বেরিয়ে সেনা জওয়ানরা সেখানে তাকে খুঁজে পান।
কয়েকদিন ধরেই ইয়ামাতোর সন্ধানে অভিযান চলছিলো
হোক্কাইডোর পাহাড়ি জঙ্গলে গত শনিবার ইয়ামাতো তানুকাকে ফেলে রেখে যান তার বাবা মা। পার্কে বাবা, মার সঙ্গে বেড়ানোর সময় গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে এই নৃশংস শাস্তি জোটে তার কপালে। দুর্গম জঙ্গলে শিশুটিকে একা ফেলে রেখে আসেন তারা। পরে শিশেুটিতে খুঁজতে গিয়ে সেখানে তাকে পাননি বাবা-মা। প্রথমে বাবা মা তাদের সন্তানকে ছেড়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, তারাই গভীর জঙ্গলে ফেলে এসেছেন আপন সন্তানকে। তার সঙ্গে খাবার কিংবা পানি কিছুই নেই। তারপর থেকেই হিংস্র পশু বোঝাই জঙ্গলে তানুকার সন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকারী। সূত্র: বিবিসি

/এফইউ/