ভূমধ্যসাগরে নৌকাডুবি, ২৫০ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকার আরোহীদের উদ্ধার করা হয়েছে। গ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৫০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

_89872794_crete

কোস্ট গার্ডের এক মুখপাত্র জানান, উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে চারটি নৌকা। এ ছাড়াও একটি হেলিকপ্টারও সহায়তা করেছে তাদের।

গ্রিসের ক্রিট দ্বীপ থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরত্বে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায় ওই নৌকাটি।

আরও পড়ুন: সীমান্ত বন্ধের দিনক্ষণ ঘোষণা ভারতের, সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু

আবহাওয়ার উন্নতি হওয়ায় অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের দেওয়া তথ্যমতে, ২০১৬ সালেই নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ। 

সূত্র:  বিবিসি 
/ইউআর/বিএ/