মিসাইলের আঘাতেই ধ্বংস হয়েছিল মালয়েশিয়ার এমএইচ১৭!

দুই বছর আগে ইউক্রেনে ধ্বংস হওয়া মালয়েশিয়ার বিমান এমএইচ১৭ মিসাইলের আঘাতেই ধ্বংস হয়েছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা। আন্তর্জাতিক যৌথ তদন্তকারী দল ঘটনাস্থল থেকে পাওয়া একটি বিস্ফোরিত মিসাইলের ছবি প্রকাশ করেছে।

তদন্তকারী ও আইনজীবীরা জানান, তদন্ত যথেষ্ট অগ্রসর হয়েছে।শীঘ্রই তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হবে।

মিসাইলের অংশ বিশেষ

নেদারল্যান্ডস, অস্ত্রেলিয়া, মালয়েশিয়া, বেলজিয়াম ও ইউক্রেনের তদন্তকারীরা যৌথভাবে পরিচালনা করছেন এই তদন্ত। এই বিমানটি হামলার শিকার হয়ে থাকলে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও দাবি করেছে ক্ষতিগ্রস্থ দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।

বিধ্বস্ত বিমানের অংশ বিশেষ

আরও পড়ুন ঃ পুরো সিরিয়াকে মুক্ত করার অঙ্গীকার আসাদের

প্রসঙ্গত, দুই বছর আগে মালয়েশিয়ার এই বিমানটি ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে ধসে পড়ে। বিমানের ২৯৮ আরোহীর সবাই মৃত্যুবরণ করেন। আরোহীদের বেশিরভাগই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/