ব্রাজিলে বাস গিরিখাতে পড়ে নিহত ১৬

ব্রাজিলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী। বুধবার রাতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

৪৬ যাত্রী বহন করা বাসটির চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিপরীত লেনের একটি প্রস্তরখন্ডের সাথে ধাক্কা লাগে। এর ফলে বাসটি উল্টে গিয়ে একটি গিরিখাতে পড়ে যায়।

noname

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মোগি দাস ক্রজেজ শহরের তিনটি বিদ্যালয় থেকে এসব শিক্ষার্থী অন্ধকার ও ঘন কুয়াশার মধ্য দিয়ে উপকূলীয় সাও সেবাসশিয়াও শহরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ব্রাজিলে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৪৩ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

/এমপি/