আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির খবরে দাবি করা হয়েছে, সংগঠনটির এক যোদ্ধা এ হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে আইএসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি। এ ঘটনায় এরইমধ্যে সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করেছের ফরাসি প্রসিকিউটররা। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যকে উদ্ধৃত করে এএফপি জানায়, সোমবার ‘আল্লাহু আকবার’ বলে ওই পুলিশ কমান্ডারের ওপর হামলা চালান এক দুর্বৃত্ত। তখন পুলিশ কমান্ডার বাড়ির বাইরে ছিলেন এবং তিনি ইউনিফর্ম পরিহিত ছিলেন না। পরে প্যারিসের কাছে ম্যাগনানভিলেতে পুলিশ কমান্ডারের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও পুত্রকে জিম্মি করে রাখেন ওই ব্যক্তি। জিম্মি দশা চলার সময় শুরুতে হামলাকারীর সঙ্গে আলোচনার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। হামলাকারী তখন নিজেকে আইএসের অনুগত বলে পরিচয় দেন। আলোচনায় ব্যর্থ হওয়ায় মাঝরাতের দিকে পুলিশ সে বাড়িতে অভিযান শুরু করলে হামলাকারী নিহত হন। তবে অভিযানের মধ্য দিয়ে কমান্ডারের সন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রীকে বাঁচানো যায়নি।
আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির খবরে দাবি করা হয়েছে, সংগঠনটির এক যোদ্ধা এ হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে আইএসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাইট ক্লাবের হামলাকারীকেও একইরকমভাবে নিজেদের যোদ্ধা বলে দাবি করেছিল আইএস।
এদিকে পুলিশ হত্যার ঘটনায় মঙ্গলবার এলিসি প্রাসাদে জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সূত্র: বিবিসি
/এফইউ/