বুধবার বিকেলের দিকে ইয়ুইচির বিরুদ্ধে অ্যাসেম্বলিতে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। আর সে ভোটের আগেই নিজের পদত্যাগ পত্র জমা দেন ইয়ুইচি। তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর এরইমধ্যে অনাস্থা ভোট প্রত্যাহার করে নিয়েছে রাজনৈতিক দলগুলো।
গত এপ্রিলে প্রথমবারের মতো বিরোধীদের রোষানলে পড়েন ইয়ুইচি। কানাগাওয়া প্রদেশে পারিবারিকভাবে ছুটি কাটাতে যাওয়ার সময় সরকারি গাড়ি ব্যবহৃত করায় তুমুল সমালোচনা হয়। ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ৯ বার বিদেশ সফরে গেছেন এবং ২শ মিলিয়নের বেশি ইয়েন খরচ করেছেন বলে সে সময়ই তা সবার সামনে আসে। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ইয়ুইচি। তিনি বলেছিলেন, ‘আপনারা কি মনে করেন, হংকং-এর নেতা একটি দ্বিতীয় শ্রেণির হোটেলে থাকবেন? সেটি কি লজ্জাজনক হতো না?’
ছুটি কাটাতে বাড়িতে যাওয়াটা তার কাজের জন্য ভালো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। তার দাবি, ছুটি কাটিয়ে তিনি সতেজ হতে পেরেছিলেন এবং নতুন উদ্যমে কাজ করতে পেরেছেন। সূত্র: বিবিসি
/এফইউ/