রাশিয়ায় সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থল সংলগ্ন এলাকা প্রায় ৬০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ২০ জুন সোমবার রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখান এলাকার আশুলুক নামক স্থানে ওই অস্ত্রাগারটি অবস্থিত। একটি রকেট ইঞ্জিনের অগ্নিকাণ্ড থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাশিয়ায় অস্ত্রাগারের অগ্নিকাণ্ডের ঘটনা এটাই প্রথম নয়। ২০১৪ সালে দাবানলের আগুন থেকে দেশটির একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ১০ জন। আহত হন ১৭ জন। সূত্র: আরটি, তাস।
/এমপি/