ভেনেজুয়েলায় গণভোটের পক্ষে স্বাক্ষর সংগ্রহ শুরু

ভেনেজুয়েলায় গণভোটের পক্ষে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। বিরোধী নেতা ও মিরান্দা রাজ্যের গভর্নর হেনরিক ক্যাপরিলেস বলেছেন, ৭০ হাজারেরও বেশি মানুষ গণভোটের পক্ষে স্বাক্ষর করেছেন।

গণস্বাক্ষরে অংশ নিতে আগ্রহীদের লম্বা সারি

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণ করার জন্য গণভোট গ্রহণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে ২ লক্ষ স্বাক্ষর পূর্ণ হলেই গণভোট বৈধ বলে বিবেচিত হবে।

বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলেস

বর্তমান প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া রাজনীতিবিদ হেনরিক বলেন, ‘আজ আমরা সারা দেশে যা দেখেছি তা হচ্ছে মানুষের লম্বা সারি।মাদুরোর জন্য সাবধানবাণী এটাই।’

যারা গণভোটের পক্ষে স্বাক্ষর করেছেন তারা শুক্রবার পর্যন্ত ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের ফাঁড়িতে এসে নিজের পরিচয় নিশ্চিত করতে পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ দিতে পারবেন।

আরও পড়ুন: ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি বামপন্থীরা অনশনে

প্রসঙ্গত, মাদুরো ২০১৩ সালের এপ্রিলে ক্ষমতায় আসেন, সে হিসেবে ২০১৯ পর্যন্ত তার ক্ষমতায় থাকার কথা। কিন্তু অর্থনৈতিক মন্দা, জনগণের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণ না হওয়ার জন্য মাদুরোর সমাজতান্ত্রিক নীতিকেই দায়ী করছে বিরোধী দলসহ অনেকেই।

সূত্র: বিবিসি

/ইউআর/