উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও দুইটি ‘নিষিদ্ধ ক্ষেপনাস্ত্র পরীক্ষা’ চালানোর অভিযোগ এনেছে দক্ষিণ কোরিয়া। দ. কোরিয়ার দাবি, মিসাইল দুটির একটির পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। অন্য ক্ষেপনাস্ত্রটির ব্যাপারে এখনই কিছু বলতে পারেনি তারা। উ. কোরিয়ার তরফ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আর আগে পরিচালিত উ. কোরিয়ার ৪ টি ক্ষেপনাস্ত্র পরীক্ষার সবগুলোকেই ব্যর্থ বলেছিল দ. কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া আরও দুটি মধ্যম মাত্রার দুটি ‘মুসুদান’ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। ‘মুসুদান’ মিসাইল ৩ হাজার কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত করতে পারে। যা দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের গুয়াম সামরিক ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। ধারণা করা হয়, উত্তর কোরিয়ার অন্তত ৫০টি এই মানের মিসাইল রয়েছে।
গত দুই মাসে আরও চারটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে সেগুলো ভূমিতে অথবা মধ্য আকাশে বিস্ফোরিত হয়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়া। তবে ওইসব মিসাইল পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়া কোনও বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, পারমাণবিক বোমা এবং ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষার জন্য জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সূত্র: বিবিসি।
/এসএ/বিএ/