ধর্ষণসহ বিভিন্ন যৌন হয়রানির শিকার হচ্ছেন অস্ট্রেলিয়ার নৌ-ক্যাডেটরা

nonameঅস্ট্রেলিয়ার নৌবাহিনী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান নেভি ক্যাডেটস (এএনসি)র সদস্যরা ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের শিকার হচ্ছেন।
যৌন হয়রানি পর্যালোচনায় গঠিত অস্ট্রেলিয়ার নৌ বাহিনীর এক বিশেষ কমিশনের কাছে এক নারী ক্যাডেট অভিযোগ করেছেন তাকে জোরপূর্বক যৌন সম্পর্ক প্রতিষ্ঠায় বাধ্য করা হতো। বাধ্য করা হতো পরস্পরকে ধর্ষণ করতে। একজন ইন্সট্রাকটরের সঙ্গে যৌন সম্পর্কের ধারাবাহিকতায় আত্মহত্যা করা এক নারীর পূর্ণাঙ্গ তথ্যও হাতে পেয়েছেন তারা।
এদিকে কজন সাবেক নৌসদস্য কমিশনকে জানিয়েছেন, মাঝরাতে মাঠে নিয়ে গিয়ে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। আরেকজন ১৫ বছর বয়সী নারী ক্যাডেট একজন ইন্সট্রাকটরের সঙ্গের যৌন সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে কমিশনকে জানিয়েছেন, যৌন হয়রানির স্বীকার হতে অস্বীকৃতি জানালেই তাকে ভয় দেখানো হতো। এমনি করে আরও অনেকে বিভিন্নভাবে যৌন নিপীড়নের স্বীকার হওয়ার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নৌ বাহিনীর অভ্যন্তরে সংঘটিত শারীরিক-মানসিক ও যৌন হয়রানির ঘটনাগুলো খতিয়ে দেখতে ২০১২ সালে ওই কমিশন গঠন করা হয়। ২৪ হাজার অভিযোগ জমা পড়ে তাদের কাছে। এর মধ্যে পর্যন্ত তারা ১১১ জনের অভিযোগ শুনতে সমর্থ হয়েছেন।  
মঙ্গলবার কমিশনের দুই সপ্তাহের শুনানি শুরু হয়। বুধবার সিডনিতে দুই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনবেন তারা। সূত্র: ইন্ডিপেনডেন্ট
/বিএ/