ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় গত বছরের জানুয়ারিতে রম্য সাময়িকী শার্লি এবদোতে হামলা ও নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪৭ জন নিহত হয়। আর এ দুটি ঘটনার পর ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে ফ্রান্সের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর সুপারিশ করলো পার্লামেন্টারি কমিশন। ফ্রান্সের বিভিন্ন গোয়েন্দা সেবা ব্যবস্থাকে একটি একক সংস্থার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
জর্জেস ফেনেক বলেন, 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি হওয়ার পর আমাদেরকে এখন গোয়েন্দাদের নিয়ে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে হবে'। প্যারিস হামলায় জড়িত সন্দেহভাজন সালাহ আব্দেসলামের ব্যাপারে ধীর গতিতে ব্যবস্থা নেওয়ার কারণে বেলজিয়ামের কর্তৃপক্ষের সমালোচনা করেছে কমিশন। গত মার্চে ব্রাসেলস থেকে গ্রেফতার হন আব্দেসলাম।
এদিকে প্যারিস হামলার পর ফ্রান্সে জারি করা রাষ্ট্রীয় জরুরি অবস্থা নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সীমিত প্রভাব রাখতে পেরেছে বলে মনে করছে পার্লামেন্টারি কমিশন। সূত্র: বিবিসি
/এফইউ/