জুলাইয়ের ৩ তারিখের ওই চিঠিতে হামলায় নিহত নিরাপরাধ মানুষের জন্য শোক জানানো হয়। এ ধরনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দাও জানান সুষমা।
ওই চিঠিতে তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলায় নিহতদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
যে রমজান মাসে যখন সত্যিকারের ধার্মিক মানুষদের চৈতন্য আধ্যাত্মিক পর্যায়ে উন্নীত হয় ঠিক তখন এইরকম নীতিবিবর্জিত হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন সুষমা। তিনি লিখেছেন, ‘এর মধ্য দিয়ে প্রমাণ হয়, সন্ত্রাসবাদের কোনও ধর্ম নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার তার সর্বোচ্চ চেষ্টা করবে যেন এ ধরনের হামলা আর না হয়।’
সুষমা চিঠিতে লিখেছেন, বাংলাদেশের এই দু:সময়ে ভারত সন্ত্রাসবাদ ইস্যুতে দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে। তিনি লিখেছেন, সমাজকে রক্ষা করতে বিদ্বেষ-সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবে ভারত।
চিঠিতে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পক্ষেও মত দেন সুষমা।
/বিএ/