সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের জিহাদিরা সাধারণত হামলায় ট্রাক-গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। ২০১০ সালে আল কায়েদার ইয়েমেন শাখা তাদের ওয়েব ম্যাগাজিনে দেওয়া নিবন্ধে ট্রাককে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য পশ্চিমা বিশ্বে থাকা তাদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছিল। পিকআপ ট্রাককে ঘাস কাটার যন্ত্রের মতো করে ব্যবহার করতে বলা হয়েছিল। তবে সে পিকআপ ট্রাক দিয়ে ঘাস কাটা নয়, ‘আল্লাহর শত্রুদের উপড়ে ফেলার’ আহ্বান জানানো হয়েছিল।
২০১৪ সালের সেপ্টেম্বরে আইএস-এর মুখপাত্র একই ধরনের হামলার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আইএসের শত্রুদের গাড়িচাপা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নাইসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে। স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। সূত্র: সিএনএন
/এফইউ/বিএ/