তাইওয়ানের তাওয়েয়ুয়ান নগরে এক পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার স্থানীয় সময় দুপুর একটায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবিতে রাস্তার পাশে জ্বলন্ত বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
তাইওয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, বাসটি রাস্তার পাশের একটি বাঁধে ধাক্কা খেলে বাসের গায়ে আগুন ধরে যায়। বাসটি একদল চীনা পর্যটককে তাওয়েয়ুয়ান বিমানবন্দরে নামিয়ে দিতে যাচ্ছিলো।
আরও পড়ুন: জার্মান ট্রেনে কুঠার হামলাকারীর ঘরে আইএসের পতাকা!
কর্তৃপক্ষ জানায়, নিহত ২৬ জনের মধ্যে ২৪ জন চীনা পর্যটক ছাড়াও রয়েছেন স্থানীয় টুরিস্ট গাইড ও বাসচালক।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সূত্র: বিবিসি
/ইউআর/