জার্মানির শপিং সেন্টারে হামলা

পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার আশ্বাস ওবামার

ওবামাজার্মানির মিউনিখে অলিম্পিক শপিং সেন্টারে বন্দুকধারীর হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমরা জার্মানিকে সব সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আমরা এখনও জানতে পারিনি সেখাতে কি হচ্ছে। তবে এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

শুক্রবার সন্ধ্যায় বন্দুকধারীরা ওই শপিং সেন্টারে হামলা করে। এতে অনেক হতাহতের খবর জানিয়েছে বিশ্ব গণমাধ্যমগুলো।

এদিকে, মিউনিক পুলিশের এক সহকারী মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে তারা দুষ্কৃতিকারীদের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন।

এদিকে এ হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি শপিং সেন্টারে এ হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশ তিন হামলাকারীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে।

/এসএনএইচ/