গ্রিসের স্কুলে শরণার্থী শিশুদের ভর্তি শুরু সেপ্টেম্বরে

nonameগ্রিসে সরকারি স্কুলগুলোতে কয়েক হাজার শরণার্থী শিশুকে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এজন্য চলতি বছরের শরৎ মৌসুমে অতিরিক্ত কয়েকশ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বুধবার গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস তার সরকারের এ অবস্থানের কথা জানান।

টেলিভিশনে দেওয়া ভাষণে এক আলেক্সিস সিপ্রাস বলেন, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই সব শরণার্থী শিশুকে সরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের চাহিদা পূরণে প্রায় ৮০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে।

কর্তৃপক্ষ কতজন শরণার্থী শিশু স্কুলে ভর্তি হবে তার সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তবে কমবেশি ৫৭ শরণার্থী রয়েছেন। এদের অধিকাংশই সিরীয় শরণার্থী। এরমধ্যে প্রায় এক তৃতীয়াংশই শিশু।

বুধবার শিক্ষামন্ত্রী নিকোস ফিলিসের সঙ্গে এক বৈঠকে এথেন্সের মেয়র ইয়োরগোস কামিনিস জানান, ২২ হাজার শরণার্থী শিশু রয়েছে।

ফিলিস বলেন, কয়েক হাজার শরণার্থী শিশুকে স্কুলে ভর্তির জন্য প্রস্তুত করাই তার দায়িত্ব।

তিনি বলেন, এই শিশুদের গ্রিক ভাষা শেখনো হবে। এছাড়াও তাদের পছন্দমতো আরও একটি ভাষায় তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। সূত্র: ইয়াহু।

/এমপি/