২ বিলিয়ন ডলারের এই দুর্নীতির ঘটনায় ইতোমধ্যে কয়েক ডজন রাজনীতিক ও আমলাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে লুলাসহ ৬ জনের বিরুদ্ধে পেট্রোব্রাসের অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। লুলা ছাড়াও সাবেক সিনেটর ডেলসিডিও অ্যামারাল ও বিনিয়োগ ব্যাংকের কর্মকর্তা অ্যান্ড্রে এস্তেভেস এতে জড়িত রয়েছেন।
২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তবে লুলা তার শাসনামলে কোনও দুনীতি করেননি বলে দাবি করেছেন। লুলাসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ তারা পেট্রোব্রাস পরিচালক নেস্টর সারভেরোকে দরকষাকষির একটি চুক্তিতে সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। প্রেট্রোব্রাস অর্থ কেলেঙ্কারির মূল হোতা নেস্টর সারভেরো এখন জেলে রয়েছেন।
ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল রডরিগো জ্যানত ২ বিলিয়ন ডলারের পেট্রোব্রাস কেলেঙ্কারির জন্য লুলা ডি সিলভার ভূমিকাকে দায়ী করেছেন। তিনি বলেন, লুলার অংশগ্রহণ ছাড়া এ ধরনের দুনীতি হতে পারে না বলে তিনি আদালতকে জানিয়েছেন।
/এমএসএম/